শিরোনাম

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার ময়লাপোতা মোড়ে অবস্থিত সিটি মেডিকেল কলেজের ১৭ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে খুলনা সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।