শিরোনাম

বরিশাল, ১১ জুন, ২০২৬ (বাসস) : জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহয়তা প্রদান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরিশাল জিলা স্কুলের অডিটরিয়ামে এ শিক্ষা সহয়তা প্রদান ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে ৫৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সহয়তা হিসেবে ১ হাজার করে ৫৫ হাজার টাকা সহয়তা প্রদান করা হয়।