বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:০৮

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ, ১১ জুন, ২০২৬ (বাসস) : জেলার মান্দা উপজেলায় পানিতে ডুবে রাফিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।

মৃত শিশুর পারিবার সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির শুরু করেন। এর এক পর্যায়ে ডোবা থেকে রাফিয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম শিশু রাফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।