বাসস
  ১০ জুন ২০২৬, ২২:০৭

গাজীপুরে খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : বাসস

গাজীপুর, ১০ জুন, ২০২৬, (বাসস): জেলার কাপাসিয়া উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি ও খামারকে লাভজনক করার লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

খামার পর্যায়ে উৎপাদন ও আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত প্রশিক্ষণে স্থানীয় ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

আজ বুধবার সকালে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এ কে এম আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ইস্ট জোনের জোনাল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার কৃষিবিদ ডা. মো. হারুন অর রশিদ এবং ব্রিড ডেভেলপমেন্ট বিভাগের এজিএম ডা. মো. আব্দুল লতিফ, এরিয়া সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক, লন সিংহশ্রী ইউনিয়নের এআইএসপি মো. ওমর ফারুক ও আমরাইদ ইউনিয়নের এআইএসপি শফিউদ্দীন শফিক।

দিনব্যাপী প্রশিক্ষণে গাভির সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং খামারকে বাণিজ্যিকভাবে লাভজনক করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি খামারিদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।