শিরোনাম

নড়াইল, ১০ জুন, ২০২৬ (বাসস) : জেলার লোহাগড়া উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে লোহাগড়া উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমেনা হাসান বিপাশা লোহাগড়া উপজেলার পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলা সদরের লক্ষ্মীপাশার বাসিন্দা তানভীর আহমেদ রুবেলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আমেনা হাসান বিপাশা রিকশা ভ্যানযোগে উপজেলা সদরের লক্ষীপাশা থেকে কর্মস্থল পাংখারচরে যাচ্ছিলেন। পথিমধ্যে আলাউদ্দীন মুন্সী ওরফে আলা মুন্সীর মোড়ে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমেনা হাসান বিপাশাকে উদ্ধার করে যশোর ২৫০-শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।