শিরোনাম

শরীয়তপুর, ১০ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘২০২৫-২০২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’র আওতায় নিবন্ধনকৃত মৎস্যজীবীদের মৎস্য আইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন ‘দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’র পরিচালক মো. খালিদুজ্জামান।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা প্রমুখ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’র আওতায় নিবন্ধনকৃত ২৫ জন মৎস্যজীবী অংশগ্রহন করেন।