বাসস
  ০৯ জুন ২০২৬, ২১:৫৪

ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

ছবি : বাসস

ঝালকাঠি, ৯ জুন, ২০২৬ (বাসস) : ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।

এর আগে গত রোববার সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এতে জেলার ৩২টি ইউনিয়নে কর্মরত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন। 

এতে প্রশিক্ষক হিসেবে যোগ দেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাস্মদ মঈনুল হোসেন।

তিন দিনের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, মো. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. হুমায়ন কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়ার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুপিল কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন ও ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো. জাহিদুর রহমান।