শিরোনাম

রাজবাড়ী, ৯ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে তীব্র গরমে স্বস্তি পেতে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া ব্যক্তিদের মধ্যে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুরুল আলম দুলাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেটে সোসাইটির জেলা ইউনিট কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন স্থানে ৯০টি ছাতা, একহাজার দুইশ’ লিটার বিশুদ্ধ খাবার পানি এবং তিনহাজার পিস হাতপাখা বিতরণ করা হবে। বিশেষত, রিকশাচালক, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও পথচারীদের অগ্রাধিকার ভিত্তিতে এসব সামগ্রী প্রদান করা হচ্ছে।