শিরোনাম

চট্টগ্রাম, ৯ জুন, ২০২৬ (বাসস): জেলার ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ জুন) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে ফটিকছড়ি সদরের একটি শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।
স্থানীয়দের দাবি, একটি কম্পিউটার দোকানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট প্রস্তুত করা হচ্ছে- এমন তথ্য পেয়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। পরে তারা দু’জনকে আটক করে পুলিশে খবর দেন।
পৌর যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, ‘লিফলেট তৈরির সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
ওসি বলেন, ‘দু’জনকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’