বাসস
  ০১ মে ২০২৬, ১৯:০৫
আপডেট : ০১ মে ২০২৬, ২০:০৮

নাটোরের সিংড়ায় মসজিদ উদ্বোধন

ছবি : বাসস

নাটোর, ১ মে, ২০২৬ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ নবনির্মিত আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের প্রাক্কালে উপজেলার কুশাবাড়িতে নির্মিত এ মসজিদের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।

স্থানীয় উদ্যোগে পাঁচ কাঠা জমির উপরে নির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, মসজিদ কমিটির সভাপতি মো. মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী-পেশার নাগরিকের কল্যাণে কাজ শুরু করেছেন। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য মাসিক ভাতা চালু করেছেন।