বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৮

নারায়ণগঞ্জে চার ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ মূল্য তালিকা না থাকায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার চিটাগাং রোড এবং সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে দোকানগুলোতে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না থাকায় মনির স্টোর ও মৌলিক স্টোরসহ মোট চারটি প্রতিষ্ঠানকে নগদ ৬ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।