বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৮:০৫

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

নেত্রকোণা, ২১ আগস্ট (বাসস) : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়া দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং নেতৃত্বগুণ দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে রাষ্ট্রপতির ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার

ক্ষেত্রে রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ও শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে জাতীয় অগ্রযাত্রায় কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অভিনন্দন বার্তায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কল্যাণ কামনা করেন।