শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): মুন্সীগঞ্জে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে মুন্সীগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ কর্মসূচির আওতায় ৮০ টাকা লিটার দুধ, ১০০ টাকা ডজন ডিম বিক্রি হবে। নির্ধারিত স্থানে সাধারণ ক্রেতাদের কাছে বাজার মূল্যের তুলনায় কম মূল্যে এসব দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি করা হবে।