শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং জর্দার নামে ননফুডগ্রেড টেক্সটাইল রঙ বিক্রির দায়ে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনাকালে এ জরিমানা করে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত বাচ্চু ফল ভান্ডারের মালিক বাচ্চু মিয়াকে ২ হাজার টাকা, রাকিব স্টোরের মালিক সাকিব হোসেনকে ২ হাজার টাকা এবং সোনা মিয়া স্টোরের মালিক আব্দুল হাইকে ২ হাজার টাকা জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তাকে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশ।