বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০

সুনামগঞ্জে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ পণ্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকাল ৩ টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট, ডিএস রোড, ফলবাজার, মধ্যবাজার, জগন্নাথবাড়ি, কাঁচাবাজার ও পাইকারিবাজাররে জেলা প্রশাসনের মনিটরিংকালে এ জরিমানা করা হয়। 

বাজার মনিটরিংকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন। 

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।