শিরোনাম

জয়পুরহাট, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৯ তম জন্মদিন ও বিপি দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা পরিষদে জেলা রোভারের কার্যালয়ে বিপি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা রোভার এর আয়োজিত এ আলোচনাসভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা রোভারের সম্পাদক আজিজার রহমান, রোভার স্কাউট লিডার রবিউল ইসলাম, মিজানুর রহমান, জেলা রোভারের সিনিয়র রোভার মেট রাকিবুল ইসলাম, জেলা স্কাউটস এর সহকারী কমিশনার আল মুমিন প্রমুখ।
সভায় স্কাউটস-এর জনক ব্যাডেন পাওয়েল এর জীবনী ও স্কাউট আদর্শ মেনে আর্ত মানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য রোভারদের পরামর্শ দেয়া হয়।