শিরোনাম

মেহেরপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান ।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান- মেহেরপুর শহরের কোর্ট মোড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে বাজারজাত করার কারণে মো. মাসুম পারভেজের ডিলার পয়েন্ট মা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের একটি টিম।