বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০১

বাগেরহাটে মাসিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সোমবার বাগেরহাট সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাগেরহাট সদর উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদের আয়োজনে আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

প্রধান অতিথি বলেন, বাগেরহাট থেকে চিরতরে মাদক ও চাদাবাজ নির্মূল করতে আমরা বদ্ধ পরিকর। কাউকে মাদক, নেশা জাতীয় ব্যবসা ও বেচা কেনা থেকে বিরত রাখা এবং তরুণ তরুণী ও যুব যুবাদের মাদকের নেশা থেকে বাঁচাতে হবে।

এখন পবিত্র রমজান মাস এটি যেমন আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস, তাই দ্রব্যমুল্যের স্থিতিশীলতা বজায় রাখতে মনিটরিং করছি। উপস্থিত সংশ্লিষ্টদেরও তিনি এই একই নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রদীপ বকশীসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক সুধী সমাজ।