বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০

পটুয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার বাউফল উপজেলায় ৩ কেজি গাঁজাসহ মো. সাহিন মল্লিক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাগর মল্লিক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই মোফাজ্জলের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মৃত নাগর মল্লিকের ছেলে মো. সাহিন মল্লিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজাসহ সাহিন মল্লিককে আদালতে পাঠানো হয়েছে।