বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার দাউদকান্দিতে আজ বাসচাপায় অটোরিকশার চালক ও বাসের একজন যাত্রীসহ দুইব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা জিংলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশারচালক ফারুক (৪২) ও বাসযাত্রী মিজানুর রহমান (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফারুক আহমেদ ও বাসযাত্রী মিজানুর রহমান নিহত হন। এ ঘটনায় এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ যাত্রী। তাদেরকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহত দু’জনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।