বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৫

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বিজিবি-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ ও পাতার বিড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। ছবি: বাসস

সাতক্ষীরা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ ও পাতার বিড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা বিওপি ও বাঁকাল চেঁকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়াও, বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর নামক স্থান হতে দুইহাজার তিনশ’ প্যকেট পাঁতার বিড়ি জব্দ করে।  জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য দুইলাখ ৩২ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।