শিরোনাম

গোপালগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ইট বোঝাই ট্রলি চাপায় মাছেম মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাছের মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক পারাপার হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্লা। এ সময় একটি ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মাছেম মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।