বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ন জয়ন্তী মিলনায়তনে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বরগুনা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ন জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক  সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।