শিরোনাম

রাজশাহী, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আজ রোববার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন ও অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।