বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৬

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি শেষে আজ আবারো শুরু হয়েছে জেলার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। 

আজ শনিবার সকাল থেকে বাংলাদেশ-ভারত উভয় দেশেই এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে স্থলবন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আমদানী-রপ্তানি সহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনও কার্যত বন্ধ ছিল বন্দরের সবধরনের কার্যক্রম।

তিনি আরও জানান, আজ শনিবার থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।