
দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আনন্দ ও উৎসব মুখর পরিবেশে বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে নতুন প্রজন্মের ভোটাররা সহ সকলে ভোট দিচ্ছেন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর-৩ সদর আসনে, পৌরসভা এবং সদর উপজেলা ১৩০'টি ভোট কেন্দ্রে নতুন প্রজন্মের ভোটারদের উপস্থিতিতে,ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ক্রয়োদশ সংসদ নির্বাচন ভোট গ্রহণ চলছে।
আজ সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর সরকারি কলেজ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম দেখতে গিয়ে কথা হয় নতুন প্রজন্মের ভোটার,মুক্তার বেগম (২০) এর সঙ্গে।তিনি বলেন,আমি এবারে প্রথম ভোটার হয়েছি। এবারে একটি ঐতিহাসিক ২০২৪- জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি প্রথম নতুন প্রজন্মের ভোট দিতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি।
ওই ভোট কেন্দ্রে লাঠিতে ভর করে ভোট দিতে এসেছেন ৮৪ বছর বয়সের শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ ইনছের আলী।তার বাড়ী দিনাজপুর পৌরসভা এলাকার উত্তর গোসাইপুর গ্রামে। তার ৪ মেয়ে এবং এক পুত্র রয়েছে। তিনি বলেন,গত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলাম। তারপর থেকে ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ ছিল না। নিরাপত্তা জনিত কারণে বিগত সময়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়া সম্ভব হয়নি।
তিনি বলেন,এবারে দেশে জুলাই আন্দোলনের মাধ্যমে ভোট দেয়ার একটি সুষ্ঠু পরিবেশ এসেছে।এ কারণে এবার আমার ১৬ বছর বয়সের নাতিকে সাথে নিয়ে ভোট দিতে এসেছি। ইনশাআল্লাহ সুন্দর ও সুষ্ঠু পরিবেশে আমার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পেরে নিজে খুবই আনন্দ অনুভব করছি বলে তিনি ব্যক্ত করেন।
ওই কেন্দ্রে ভোট দিতে আসা দিনাজপুর পৌরসভা এলাকার মির্জাপুর গ্রামের ৭৮ বছর বয়সের ভোটার তছির উদ্দিন বলেন,আমি বিগত সময়ে ভোটের পরিবেশ না থাকায় ভোট দিতে পারি নাই।এবারে শান্তিপূর্ণ ভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি, এর জন্য আমি খুবই আনন্দিত বলে তিনি ব্যক্ত করেন।