বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১

সাতক্ষীরায় মাদকসহ একজন আটক

সাতক্ষীরা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ককটেল ও মাদকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার ভোর রাতে সদর উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আবু মুসা (৩২)। সে শহরের রসূলপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে আবু মুসা নামক একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।