বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০২

সিরাজগঞ্জের ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুন খান উপজেলা চত্বরে থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করছেন। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সিরাজগঞ্জের ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে।

আজ বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুন খান উপজেলা চত্বরে থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করছেন।

সদর উপজেলার মোট ১৬২টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট বক্স, সিল ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হচ্ছে।

সহকারী রিটার্নিং অফিসার মামুন খান জানান, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা, পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় সরঞ্জামগুলো বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিতরণ কেন্দ্র ও এর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।