বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩২

রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।  ছবি : বাসস

রাজশাহী, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। 

গতকাল  মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল জব্দ করা হয়। 

আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বোমা ও ককটেলগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।