বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬

নাটোরে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ উপকরণ প্রদান কার্যক্রম শুরু

বুধবার সদর উপজেলার ১০৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ উপকরণসমূহ হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ আদনান। ছবি : বাসস

নাটোর, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার চারটি সংসদীয় আসনের ৫৬৬টি কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ ভোটগ্রহণের সকল উপকরণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

জেলার সাতটি উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসাররা একযোগে এসব উপকরণ ভোট কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট হস্তান্তর করছেন।

আজ বুধবার বেলা ১১টায় জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ১০৫টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট ভোটগ্রহণ উপকরণসমূহ হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ আদনান।

এ সময় ভোটগ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে সহকারী রিটার্নিং অফিসার বলেন, ভোটগ্রহন থেকে শুরু করে ফলাফল তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছনো পর্যন্ত সততা এবং সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা ভোট কেন্দ্রের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন।