শিরোনাম

সিলেট, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক শূন্য।
ভূমিকম্পে মাত্রা ও স্থায়ীত্ব কম হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। তবে এবারের উৎপত্তিস্থল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিজহ্নিত ডাউকি ফল্ট এলাকায়।
এরআগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।