শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাসুদপুর বিওপি’র আওতাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।