শিরোনাম

ঝালকাঠি, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও এর কার্যকর বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাশে নিরাপদ খাদ্য অধিদপ্তর, ক্যাব, ইসলামিক ফাউন্ডেশন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা, ভোক্তাদের অধিকার ও দায়িত্ব, ব্যবসায়ীদের করণীয় বিষয়সমূহ এবং আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।