শিরোনাম

শেরপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৩ হাজার ৮৮৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
আজ রোববার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ এ তথ্য জানানো হয়।
এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার।
শেরপুরে আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ে আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।