শিরোনাম

মেহেরপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিকী 'প্রবর্তনা'র মোড়ক উন্মোচন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ, কবি ও গবেষক ড.গাজী রহমান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক 'প্রবর্তনা'র আহ্বায়ক কাজী আশরাফুল হক, সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক একরামুল হাসান লোটাস, 'প্রবর্তনা'র সম্পাদক সহকারী অধ্যাপক রূপালী বিশ্বাস।
রূপালী বিশ্বাসের সম্পাদনায় প্রকাশিত 'প্রবর্তনা'র মোড়ক উন্মোচন শেষে পিঠা উৎসব উদ্বোধন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
'প্রবর্তনা'য় সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং শিক্ষকদের বিভিন্ন ধরনের লেখা স্থান পেয়েছে। এর আগে অতিথিবৃন্দ পিঠা মেলার স্টল পরিদর্শন করেন।
এ পিঠা উৎসবের ১০টি স্টলে বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়।