শিরোনাম

রাজশাহী, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ১ জন ও অন্যান্য মামলার আসামি ৯ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।