শিরোনাম

কক্সবাজার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার পেকুয়া উপজেলায় আজ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।
তবে এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠান মাত্বর পাড়া এলাকায় আহমেদ হোছাইনের বাড়ি থেকে এ আগুনের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ দিদার জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।