শিরোনাম

পটুয়াখালী, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার রাঙাবালি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের দীর্ঘদিনের পানি সংকটের সমাধান করা হয়েছে।
চরমোন্তাজ ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার দুপুরে আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ পানি সংকটের সমাধান করা হয়। প্রকল্প এলাকায় তিনটি টিউবওয়েলের মধ্যে দীর্ঘদিন ধরে নষ্ট থাকা দুটি টিউবওয়েল নিজস্ব অর্থায়নে সংস্কার করেন চরমোন্তাজ ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিঠন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা রাসাতসহ অন্যান্য নেতাকর্মীরা সরাসরি মেরামত কার্যক্রমে অংশ নেন।
দীর্ঘদিন টিউবওয়েল দুটি অচল থাকায় আশ্রয়ণ প্রকল্পের শতাধিক বাসিন্দা ও জেলেসহ স্থানীয়রা লবণাক্ত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছিলেন, যা শিশু ও বয়স্কদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিঠন মাতুব্বর বলেন, আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র মানুষের কষ্ট বিবেচনা করেই ছাত্রদল এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।