শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঘানার ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন।
৩২ বছর বয়সী উইলিয়ামস ইনস্টাগ্রামে বলেন, “আমি খুশি, গর্বিত এবং এই জার্সি যখনই পরেছি, প্রতিবারই নিজের সবটুকু দিয়েছি। এই মানসিক শান্তি নিয়েই বিদায় নিচ্ছি।”
তিনি আরও বলেন, “ফুটবলের চেয়েও ঘানা আমাকে অনেক বেশি দিয়েছে। এটি আমাকে নিজের দেশে ফিরে আসার, নিজের শিকড়ের আরও কাছাকাছি অনুভব করার এবং দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বুকে এই পতাকা ধারণ করার অপরিসীম গর্ব অনুভব করার সুযোগ দিয়েছে।”
স্পেনে জন্ম ও বেড়ে ওঠা উইলিয়ামস ঘানার হয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুই গোল করেছেন। এর আগে স্পেনের জাতীয় দলের হয়ে একটি এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেছিলেন তিনি।
তার ভাই নিকো উইলিয়ামস স্পেনের হয়ে খেলেন।
চলতি বছরের বিশ্বকাপে ঘানার হয়ে খেলেছেন উইলিয়ামস। টুর্নামেন্টে ঘানা রাউন্ড অব ৩২ থেকে বাদ পড়ে।
২০২২ সালে কাতার বিশ্বকাপেও তিনি ঘানার হয়ে খেলেছিলেন।
উইলিয়ামস লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলেন। এই ক্লাবের যুব একাডেমি থেকেই উঠে এসেছেন তিনি।