বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৯

নাটোরে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা শুরু

ছবি : বাসস

নাটোর, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নাটোর জেলায় আজ থেকে শুরু হয়েছে প্রথম কমিউিনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা। শনিবার জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলার ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে কাজ করছে জেলা পুলিশ।

জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জিল্লুর রহমান খান চৌধুরী।

প্রতিযোগিতায় জেলার সাতটি দল অংশগ্রহন করছে।

আগামীকাল বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।