বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৯

কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো খালেদের

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইংলিশ কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশ পেসার খালেদ আহমেদের।

কাউন্টি গ্রাউন্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৪৫তম ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে খেলতে নামেন ডান-হাতি পেসার খালেদ। কেন্টের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ।

গত জুনে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ খেলেছেন খালেদ। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে এক ইনিংসে বল করে ২২ ওভারে ৬৮ রানে ২ উইকেট নেন খালেদ।

এ ছাড়া অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলেছেন খালেদ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫১ রানে ১ উইকেট নেন তিনি।

২০১৮ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে ১৮ ম্যাচে ৩৪ উইকেট শিকার করেন খালেদ।

এদিকে, গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছেন হাসান। কাউন্টিতে অভিষেকে প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কেন্ট। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম।