শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস): বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে অসিদের লিড ১৪৬ রানের।
ম্যাকাইতে প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে নেমে দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছিল অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে ছিল অসিরা।
দ্বিতীয় দিন বাকী ২ উইকেটে ৪৫ রান যোগ করতে পারে অস্ট্রেলিয়া।
১০৫ বলে ১০ চারে ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন। জশ হেইজেলউডের বিদায়ে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৬ রান করেন তিনি।
১ ছয় ও ৪ চারে ৩২ রানে অপরাজিত থাকেন নাথান লায়ন।
বল হাতে বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ৪৮ রানে ৭ উইকেট নেন।