বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৫:৫৫

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিসিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এবং বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক প্রতিভা অন্বেষন কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু উপস্থিত ছিলেন।

এছাড়াও এই দোয়া ও মিলাদ মাহফিলে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মাদ্রাসার আলেমরা অংশ নেন।

মোনাজাতে খালেদা জিয়ার আত্মার শান্তি এবং ও তার পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় দুটি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।