শিরোনাম

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ১৯৮ রান। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের লিড পেয়েছে টাইগাররা।
ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর প্রথম দিন ১ উইকেটে ৯৬ রান এবং দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল টাইগাররা।
তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ৭৫ রান যোগ করে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩ রান নিয়ে খেলতে নেমে ১৪ রানে থামেন হাসান মাহমুদ।
আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা মিরাজ হাফ-সেঞ্চুরির তুলে সাজঘরে ফিরেন। ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন তিনি।
এছাড়া তাইজুল ইসলাম ১৭ ও এবাদত হোসেন ৭ রানে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
এর আগে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ১০১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৪, মোমিনুল হক ৪৯ ও মুশফিকুর রহিম ৩৬ রান করেন।
অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৮৯ রানে ৬ উইকেট নেন।