শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের জো রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ডারউইনের মারার স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন তিনটি ক্যাচ নেন স্মিথ। এই তিন ক্যাচ নিয়ে রুটের রেকর্ড স্পর্শ করেন স্মিথ।
টেস্টে এতদিন সর্বোচ্চ ২১৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন রুট। এবার ২১৮টি ক্যাচ নিয়ে রুটের পাশে বসলেন স্মিথ। রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করার পথে ১২৪টি টেস্ট খেলেছেন স্মিথ। ইনিংস ছিল ২৩৬টি। সেখানে ২১৮টি ক্যাচ ধরতে রুট ১৬৬ ম্যাচ ও ৩১৭ ইনিংস খেলেছেন।
টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টের ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়েছেন দ্রাবিড়।
তবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার দৌড়ে লড়াই চলবে রুট ও স্মিথের। তাদের সাথে এই লড়াইয়ে অন্য কেউ থাকছেন না। বর্তমানে টেস্ট ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ৭৬ ক্যাচ আছে ভারতের লোকেশ রাহুলের। রুট ও স্মিথের চেয়ে ১৪২ ক্যাচ দূরে রাহুল।