বাসস
  ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৪

আয়ারল্যান্ডের বিপক্ষে পেস সমৃদ্ধ আফগানিস্তান দল ঘোষণা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাব অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে বিবেচনা করছে আফগানিস্তান। 

তারকা স্পিনার রশিদ খান স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন। কিন্তু তার সতীর্থ মুজিব উর রহমান ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। 

সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রিডিতে ৫ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর বাকি তিন ম্যাচ যথাক্রমে ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে।

গত মাসে ভারতের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার ফরিদ মালিক ও বিলাল সামি। অন্যদিকে গায়ানায় অনুষ্ঠিত টি২০ লিগে খেলার জন্য অল রাউন্ডার মোহাম্মদ নবীকে পাচ্ছেনা আফগানিস্তান।  

হাশমাতুল্লাহ শাহিদীর স্থলাভিষিক্ত হবার পর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিবেন রহমত শাহ।

স্কোয়াড : রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকমার আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান।