শিরোনাম

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড। র্যাংকিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান ২৬৮ করে রেটিং আছে। তবে ভগ্লাংশের হিসেবে এগিয়ে টি-টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড।
ঘরের মাঠে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠে ইংল্যান্ড। গতরাতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতকে ৫৬ রানে হারায় ইংলিশরা। বৃষ্টিতে সিরিজের প্রথম ম্যাচ পন্ড হয়। এরপর বাকী তিন ম্যাচ - ৪ ও ৯ উইকেটে এবং ১২৫ রানে জিতে নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। আইরিশদের কাছে দুই ম্যাচ ও ইংলিশদের কাছে চার ম্যাচ হেরে দীর্ঘ ১,৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ স্থান হারাল টিম ইন্ডিয়া।
র্যাংকিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (২৬০ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪ রেটিং)।
২২৪ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ।
নবম ও দশম স্থানে আছে শ্রীলংকা (২২১ রেটিং) এবং আফগানিস্তান (২২০ রেটিং)।