বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৪:৪৩

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ওয়ানডে যথাক্রমে- ২৫ ও ১৩ রানে হেরেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে পিছিয়ে ইতিমধ্যে সিরিজ হারের স্বাদ নিয়েছে টাইগাররা। 

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাহিদ রানা ও রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তানভির ইসলাম।

জিম্বাবুয়ের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। তিন পেসার রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি ও ব্লেসিং মুজারাবানির জায়গায় খেলছেন ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।

নিয়মিত অধিনায়ক এনগারাভার বদলে এ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। 

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও তানভির ইসলাম। 

জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।