বাসস
  ১২ জুন ২০২৬, ২১:২০
আপডেট : ১২ জুন ২০২৬, ২১:৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে অপরিবর্তিত বাংলাদেশ দল

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। 

সিরিজের শুরু প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড দিয়েছিল বিসিবি। 

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। 

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।