বাসস
  ০৪ জুন ২০২৬, ২০:১৪

২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবি আজ জানিয়েছে, টিকিটের সর্বনি¤œ মূল্য ২শ টাকা এবং সর্বোচ্চ ২৫০০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ইস্টার্ন গ্যালারি ২শ টাকা, নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪শ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা করে।

গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার) টিকিট পাওয়া যাবে ২ হাজার ৫০০ টাকায়।

বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি করা হবে না। বোর্ডের  ওয়েবসাইট (www.gobcbticket.com.bd)থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো সকাল ১১টায় শুরু হবে।

১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।